মানবসেবামূলক কাজেও চট্টগ্রাম এভিয়েশন ক্লাব, প্রশংসনীয় বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

মানবসেবামূলক কাজেও চট্টগ্রাম এভিয়েশন ক্লাব, প্রশংসনীয় বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে চট্টগ্রাম এভিয়েশন ক্লাব মানবসেবামূলক কাজেও সাহায্যের হাত বাড়িয়েছে। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এটা সত্যিই প্রশংসনীয়।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

রোববার (১৯ এপ্রিল) প্রতিমন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বিষয়গুলো শুনেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আসিফ চৌধুরী বলেন, চট্টগ্রাম এভিয়েশন ক্লাব একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনকে আমরা একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিয়েছি। সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও ঐক্যের মাধ্যমে আমরা একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শুভ্রকান্তি সেন শর্মা, একরামুল ইসলাম, মাহবুবুল ইসলাম রাজীব, মনজুরুল আলম, আনোয়ার সিদ্দিকী, মনোজিৎ সেনগুপ্তা, মনজুর মোরশেদ, শাহাদাত হোসেন, রিজওয়ানুল ইসলাম, সুমিত বিশ্বাস, মাইনুল ইসলাম, এসএম তানভীর আলম, তারেক হাসান, শাম্মী আক্তার, ফারিয়া মঞ্জুর, ফারজানা আক্তার ও তাসনিম ফারহানাজ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm