‘লিলিকে খুন করা হয়েছে’

লিলি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে। শ্বশুরবাড়ির লোকজন বলছে এটি আত্মহনন। তবে লিলির ভাইয়ের সোজা কথা— খুন করা হয়েছে লিলিকে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ বন্দর এলাকা থেকে লিলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড— এ নিয়ে পাওয়া গেছে পরস্পরবিরোধী বক্তব্য। শ্বশুরবাড়ির লোকজন বলছে, লিলি আত্মহত্যা করেছে। অপরদিকে লিলির ভাইয়ের দাবি, এটি পরিকল্পিত খুন।

জানা যায়, ১১ বছর আগে বৈরাগ ইউনিয়নের গোয়াপঞ্চক গ্রামের কামাল উদ্দীনের মেয়ে লিলি আক্তারের সঙ্গে বন্দর এলাকার লোকমানের ছেলে মহিউদ্দিনের বিয়ে হয়। তাদের ঘরে আদিয়ান ও আদিলা নামের দুসন্তান রয়েছে।

এদিকে লিলির বড় ভাই নিজাম শাহ এ ঘটনাকে পরিকল্পিত খুন দাবি করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার বোনকে তারা দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। সোমবার রাতে আমার বোনকে তার স্বামী  মারধর করে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

কেএস/ আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm