আনোয়ারা মডেল প্রাথমিক স্কুলে নানা আয়োজন

আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. হিন্দোল বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, দ্বিজেন ধর ও সাবেক প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোসাইন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

পরে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm