বিশ্বজুড়ে খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ

এখন বিশ্বজুড়ে খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ। পরিস্থিতি এমন, বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি!

খেরাপি ঋণে বাংলাদেশের পরই রয়েছে চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, আলজেরিয়া ও ঘানা।

এর আগে বিশ্বে সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ ছিল ইউক্রেন। পরে পুরোনো খেলাপি ঋণ অবলোপন, ঋণ আদায় ও ভালো মানের নতুন ঋণ বাড়ানোর মাধ্যমে দেশটি এই হার দ্রুত কমায়। অন্যদিকে বাংলাদেশে আগে আড়ালে থাকা অনিয়মিত ও বেনামি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় প্রকৃত চিত্র প্রকাশ পায়। ফলে ইউক্রেন তালিকার বাইরে চলে গেছে, আর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ!

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm