দানবীর রাখাল দাশগুপ্ত সনাতনী সমাজের উজ্জ্বল নক্ষত্র

শতাধিক মঠ-মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন দানবীর রাখাল দাশগুপ্ত। বিভিন্ন সম্প্রদায়ের বহু ছাত্র-ছাত্রীকে তিনি শিক্ষালাভে সহায়তা করেছেন। অসংখ্য কন্যাদায়গ্রস্ত মা-বাবাকে সহযোগিতা করেছেন মেয়েকে বিয়ে দিতে। তিনি সনাতনী সমাজের উজ্জ্বল নক্ষত্র। কর্মের মাধ্যম তিনি অমর হয়ে থাকবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার সাবেক সভাপতি, দানবীর রাখাল দাশগুপ্তের নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। নগরের জেএমসেন হলে শনিবার (১৩ জুন) এ আয়োজন করা হয়।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবক বিমল কান্তি দে’র সভাপতিত্বে আয়োজনের শুরুতে গীতা পাঠ করেন মাস্টার অজিত কুমার শীল। সমবেত গীতা পাঠ করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক রিংকু শর্মার নেতৃত্বে ট্রাস্টের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকারা।

পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথের সঞ্চালনায় শোকসভায় রাখাল দাশগুপ্তের কর্মময় জীবনী নিয়ে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, সাবেক ট্রাস্টি অ্যাড. সাধনময় ভট্টাচার্য্য, উত্তম শর্মা, প্রিয়তোষ শর্মা চন্দন, বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড চন্দন কুমার তালুকদার ও কার্যকরী সভাপতি সাংবাদিক আয়ান শর্মা, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাবেক সভাপতি সাধন ধর, বিদ্যালাল শীল, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, পটিয়া বারের সভাপতি অ্যাড. কবি শেখর নাথ পিন্টু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ বাবুন ও মহানগর সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি জিতেন গুহ, উত্তর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নটু কুমার ঘোষ ও সাবেক সভাপতি অ্যাড. শংকর প্রসাদ দে, রাজনীতিবিদ মিটুল দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন বিশ্বাস, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্ত্তী, উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি নাথ, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক রিংকু শর্মা, ধর্মীয় বক্তা অধ্যাপক রূপন ধর, ব্যাংকার শম্ভু দাশ, অখণ্ড মণ্ডলীর সভাপতি অধ্যাপক সমীরন চৌধুরী, উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের অমৃত লাল দে, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ দাশগুপ্ত, চট্টগ্রাম ট্রাস্টের সভাপতি অরুণ কান্তি মল্লিক, জ্যোতিষ মাধব আচার্য্য, সমাজসেবক ও সংগঠক লায়ন সন্তোষ কুমার নন্দী, সংগঠক রতন আচার্য্য, রাউজান আদ্যাপীঠ পরিচালনা ট্রাস্টের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, উত্তর জেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন মহাজন, দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, মাস্টার শ্যামল দাশ, বাগীশিপ সভাপতি অধ্যাপক শিপুল দে, ব্যবসায়ী পরিমল দত্ত, জেলা পূজা কমিটির রিমন মুহুরী, কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি লিটন কুমার শীল এবং দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মগদেশ্বরী মন্দিরের সহসভাপতি দোলন কান্তি ঘোষ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন তপন দাশ ও চন্দন দাশ, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, বিশিষ্ট সংগঠক অশোক চক্রবর্ত্তী, বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি ও বাগীশিক চট্টগ্রাম মহানগরের সঞ্জয় চক্রবর্ত্তী মানিক।

প্রয়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন দানবীর রাখাল দাশগুপ্তের সহধর্মিণী পারুল দাশগুপ্ত, মেয়ে সুমি দাশগুপ্ত ও মেয়ের জামাই অসীম দত্ত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm