চকরিয়ায় পুলিশের কবজায় ৬ পলাতক আসামি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।

রোববার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সাইফুল ইসলাম (৩২), আবদুল মজিদ খোকা (২৪), মো. আলমগীর (২৮), জিয়াউদ্দিন প্রকাশ আফি (২২), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯) ও সাজ্জাদ মোহাম্মদ (১৮)।

থানা পুলিশ বলছে, গ্রেপ্তাররা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। পুলিশের একাধিক সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে পুরো জেলাজুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিতের পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ (৮ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm