অটোরিকশা চার্জে দিতে গিয়ে চালকের মৃত্যু

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আবদুল খালেক প্রকাশ মাইক খালেকের ছেলে।

জানা যায়, ইসমাইল হোসেন অটোরিকশা চার্জে দিতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিটের কবলে পড়েন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ইসমাইল আমাদের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তার ছোট ছোট চার সন্তান রয়েছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm