মিরসরাইয়ে ভোরের অভিযানে ৪ আসামি ধরা

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোরে জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকার মো. আশাদুল প্রকাশ এরশাদ (৫৫), যৌতুক নিরোধ আইনের মামলার আসামি মো. আবুল কালাম,  প্রতারণা ও আত্মসাতের অভিযোগের মামলায় মো. আবু তাহের এবং শ্লীলতাহানি ও হুমকির অভিযোগের আসামি মো. জাহিদুল ইসলাম। মো. আশাদুল প্রকাশ এরশাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm