রাউজানে তেলের গোডাউনসহ ১৮ প্রতিষ্ঠান ধরা

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েছে ১৮ প্রতিষ্ঠান।

রোববার (১২ এপ্রিল) রাউজান পৌরসভার ফকির হাট, মুন্সিরঘাটা, জলিল নগর ও গহিরা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি একটি তেলের গোডাউন, একটি বেকারি ও একটি মিষ্টি তৈরির কারখানাকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা। ছিলেন র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট মুহাম্মদ তাহমিদুল হক জিসান, বিএসটিআইর মেট্রোলজি পরীক্ষক মুহাম্মদ রাশেদ ও ফিল্ড অফিসার মুহাম্মদ হাসিবুল হাসান।

অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো ভাসমান ১৫-২০টি দোকান উচ্ছেদ করা হয়।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm