যে কারণে এবার ‘ব্যতিক্রম’ বোধনের বর্ষবরণ

বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত নগরের জে এম সেন হল প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব করবে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ শিরোনামে বর্ণিল এ আয়োজন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। সবচেয়ে বড় বিষয়, এবারই প্রথমবারের মতো চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে বর্ষবরণ উৎসবের আয়োজন করতে যাচ্ছে বোধন।

আয়োজনে আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত‍্য পরিবেশনা করবে সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তিকুঞ্জ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, সঙ্গীত ভবন, ত্রিভঙ্গ নিকেতন, নৃত্যাঙ্গন, চিটাগং ভায়োলিনিস্ট, পদ্ম নৃত্যালয়, নৃত্যম একাডেমি, আলাউদ্দিন ললিতকলা কেন্দ্র, নজরুল সংগীতশিল্পী সংস্থা, শ্রুতিনন্দন সঙ্গীত নিকেতন, চারুতা নৃত্যকলা একাডেমি, স্বপ্নপুরী, স্বপ্নতরী,  নৃত্যময়ী একাডেমি, নৃত্য নিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, জাকির তমাল নৃত্যভূমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি এবং দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স।

একক পরিবেশনায় থাকছেন সঙ্গীতশিল্পী মানস পাল, শর্মিষ্ঠা দেব, প্রিয়া ভৌমিক, সেঁজুতি দে, জয়িতা বিশ্বাস, রাসতিন ও নুসরাত রিনি।

দ্বৈত সঙ্গীত পরিবেশনা করবেন সঙ্গীতশিল্পী রুবেল চৌধুরী ও আনিকা দাশগুপ্তা। জাদু পরিবেশন করবেন বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm