বাঁশখালীতে পল্লী চিকিৎসকদের নিয়ে পার্কভিউর প্রশিক্ষণ কর্মশালা

প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি।

শুক্রবার (১০ এপ্রিল সকাল) বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিনহাজুল হক, সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রহিম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. ছগির এবং ডা. জিয়াউল কাদের। এছাড়া বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আশেক ইলাহি, আমিনুল ইসলাম, সিহাব উদ্দিন ও দিদারুল হক উপস্থিত ছিলেন।

কর্মশালায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও এর গুরুত্ব, নেবুলাইজেশন ও ইনহেলার ব্যবহার, CBC, BiPAP, CPAP এবং অক্সিজেন ডিভাইসের সঠিক প্রয়োগ, Parenteral procedure ও aseptic technique, পাশাপাশি Prophylaxis ও non-pharmacological পরামর্শ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকরা বাস্তবভিত্তিক দিকনির্দেশনা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করেন। এ প্রশিক্ষণ ভবিষ্যতে গ্রামীণ পর্যায়ে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

আয়োজকরা জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে পার্কভিউ হাসপাতাল লিমিটেড এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm