নানার বাড়ি বেড়াতে গিয়ে শিশু লাশ

সাতকানিয়া পুকুরে ডুবে সাখাওয়াত হোসেন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়াপাড়ার মাওলানা আলী আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু সাখাওয়াত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শুয়াইবের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।

সাখাওয়াতের দাদা বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, পাঁচদিন আগে সাখাওয়াত তার মা ও বোনদের সঙ্গে নানার বাড়ি বেড়াতে যায়। আজ দুপুরে সে বাড়ির সামনের উঠানে খেলা করছিল। এ সময় হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm