রাউজানে কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো একটি দেশি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টায় যৌথভাবে এ অভিযান চালায় সিপিসি-২ ও র্যাব-৭।
জানা যায়, উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোমরপাড়ার আলম ডাকাতের বসতবাড়ির পশ্চিম পাশে একটি ঝোপ থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। কদলপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে গিয়েছিল সিপিসি-২ ও র্যাব-৭। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেন র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসআই মোহাম্মদ মাঈনুদ্দিন।
এসএ/আলোকিত চট্টগ্রাম


