আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। এটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা দিবস, বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরু হয়। এরপর বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে নিরীহ বাঙালির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর বীর বাঙালি পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। ৯ মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে ১৬ ডিসেম্বর জন্ম হয় স্বাধীন বাংলাদেশ।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এসব উদ্বোধন করেন।
আলোকিত চট্টগ্রাম


