নগরের ফিরিঙ্গীবাজার মহল্লা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নগর বাইশ মহল্লা সর্দার কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আঞ্জুমানে মফিদুল ইসলাম চট্টগ্রামের গভর্নিং বডির সদস্য, প্রবীণ সমাজসেবক মকসুদ আহমেদ সর্দার (৯৮) আর নেই।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টা ২৭ মিনিটে নগরের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মকসুদ আহমেদ সর্দার ফিরিঙ্গীবাজার এলাকাসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। আজ রাত ১০টায় নগরের স্টেশন রোডের পুরাতন রেলস্টেশন চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আলেকিত চট্টগ্রাম


