আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। নগরের জনপ্রিয় ভেন্যু সিকো এরিনায় তারা শুরু করতে যাচ্ছে ‘বিকে ফুটসাল টুর্নামেন্ট’। দুদিনব্যাপী এই আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে। যার মধ্যে রয়েছে— বোনানজা ক্লাব (এ ও বি), ফকির ফ্যাশন (ঢাকা), চট্টগ্রাম এলিট ক্লাব, পতেঙ্গা বলার্স, এফসি জেনন (ঢাকা), মাদার্শা একাদশ, ক্র্যানিওক্ল্যাস্টস এফসি (ঢাকা), ইডিইউ ড্রপ আউটস, ডাবল রেইনবো (ঢাকা), পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র, এভিএল (ঢাকা), টেনটিডি, এফসি ব্ল্যাক আউটস (ঢাকা), এজিএসআর স্পোর্টিং ক্লাব ও সাইফোর্স।
২৬ মার্চ বর্ণিল উদ্বোধনের পর নক-আউট পর্বের ম্যাচ শুরু হবে। পরদিন ফাইনাল খেলার মধ্যদিয়ে আয়োজনের পর্দা নামবে।
আয়োজকরা বলছেন, ফুটসাল বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই টুর্নামেন্টটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি খেলোয়াড়দের প্রতিভা বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের সেরা দলগুলোর এই মিলনমেলা সিকো এরিনাকে এক টুকরো উৎসবের কেন্দ্রে পরিণত করবে।
আলোকিত চট্টগ্রাম


