বাংলাদেশের আকাশে আজ (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর হচ্ছে না। আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই আগামী শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে এ বৈঠক হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজানের পর।
আলোকিত চট্টগ্রাম


