নির্যাতনের শিকার মা-মেয়েকে কারাদণ্ড, সেই ইউএনওকে পাঠানো হলো রুমা

বদলি করা হয়েছে কক্সবাজারের পেকুয়ার সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমকে। থানার ভেতর নির্যাতনের শিকার মা-মেয়েকে যিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিয়েছিলেন এক মাসের কারাদণ্ড। তাঁকে বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় বদলি করা হয়েছে।

অপরদিকে বান্দরবানের রুমা উপজেলার ইউএনও এমদাদুল হক শরীফকে দায়িত্ব দেওয়া হয়েছে পেকুয়ার ইউএনওর।

এর আগে ৪ মার্চ বিকেলে পেকুয়া থানায় ডেকে নিয়ে বিচারপ্রার্থী রেহেনা মোস্তফা (৪২) ও তাঁর মেয়ে জুবাইদা বেগমকে (২১) নির্যাতন করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে সাজা দেন ইউএনও মাহবুব আলম।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তদন্ত কমিটি গঠন করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পেকুয়ার ইউএনও মাহবুব আলমকে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

ভুক্তভোগী বিচারপ্রার্থী জোবাইদা বেগমের আইনজীবী মিজবাহ উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ হেফাজতে থাকা আহত মা-মেয়ের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন না ইউএনও। এটি আইনের ব্যত্যয়।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm