বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে পার্কভিউ হসপিটালের আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা পাবেন। এর ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত হলো।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন— চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়ত উদ্দীন, অতিরিক্ত মহানগর দায়রা জজ ও যুগ্ম মহাসচিব মো. তাজুল ইসলাম, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু হান্নান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও সহকারী মহাসচিব মো. আলমগীর হোসেন, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবু হান্নানসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
অপরদিকে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন— ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, মার্কেটিং পরিচালক ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (এডমিন) তালুকদার জিয়াউর রহমান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার নেজাম উদ্দিন এবং করপোরেট অফিসার হেলাল পারভেজ।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আলোকিত চট্টগ্রাম


