গভীর রাতের অভিযানে তথ্য পাচার করে গেল ফেঁসে!

হাটহাজারীতে গভীর রাতে কৃষি জমির টপ সয়েল কাটায় জড়িতদের তথ্য পাচার করতে গিয়ে ফেঁসে গেল এক লোক। তাঁকে লাখ টাকা জরিমানার পাশাপাশি ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ২টায় হাটহাজারীর ধলইপুল এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

এদিকে অভিযান চালানোর আগেই অপরাধীরা পালিয়ে যান। তবে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে ছিলেন মো. জুয়েল মিয়া নামে এক লোক। তিনি ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করে অপরাধীদের তথ্য পাচার করতে থাকেন। জিজ্ঞাসাবাদে বিষয়টি তিনি স্বীকারও করেন। এ অবস্থায় কৃষি জমির টপ সয়েল কাটায় সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় জুয়েলকে ১৫ দিনের কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm