চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের চাপায় শিশু লাশ

কক্সবাজার-২ ( মহেশখালী-কুতুবদিয়া ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় খালেদ ওয়ালিদ বিন (৮) নামে এক শিশু নিহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু খালেদ বিন ওয়ালিদ উপজেলার বদরখালী ইউনিয়নের ২নং ব্লকের তেচ্ছাপাড়া এলাকার আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিকেলে কুতুবদিয়া থেকে চকরিয়া হয়ে মহেশখালী ফেরার পথে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল।

এ সময় বহরে থাকা ৩ নম্বর গাড়িটি এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm