বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো প্রবর্তক বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। প্রবর্তক সংঘ (বাংলাদেশ) ও প্রবর্তক স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মনোজ কুমার দেব।
রসায়ন বিভাগের প্রভাষক মুক্তা দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রফেসর রীতা দত্ত ও চট্টগ্রাম মেইলের নির্বাহী সম্পাদক কমল দাশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. নূরুল হাসান। অনুষ্ঠানে মিডিয়া সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি সুমন গোম্বামী।
অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ক্রীড়া ও বিশ্ব শান্তি পতাকা উত্তোলন করা হয়।
ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ পরিচালনা করেন রেঞ্জারের শিক্ষার্থীরা। ডিসপ্লে প্রদর্শন করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৮টি হাউজে বিভক্ত হয়ে ৩৬টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মোট প্রতিযোগী ছিল ১৫৮ জন।
আলোকিত চট্টগ্রাম


