বিএনপির বিশাল বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে জোট জয়ী হয়েছে ৭৭টি আসনে। এছাড়া ইসলামী আন্দোলন ১টি আসনে এবং স্বতন্ত্র ও অন্যান্যরা ৭টি আসনে জিতেছে। স্থগিত করা হয়েছে চট্টগ্রামের দুটিসহ তিনটি আসনের ফলাফল।

এদিকে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। দুটি আসনে (চট্টগ্রাম-১৫ ও চট্টগ্রাম-১৬) জয়ী হয়েছে জামায়াত।

চট্টগ্রামের বিজয়ীরা

চট্টগ্রাম-১ নুরুল আমিন

চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৯ মোহাম্মদ আবু সুফিয়ান

চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল হক

চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৪ জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রাম-১৫ শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৬ মোহাম্মদ জহুরুল ইসলাম

এদিকে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে বিএনপি জয়ী হলেও এসব আসনের বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।

চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী বিজয়ী হয়েছেন।

চট্টগ্রাম-২ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৭৯ চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশ নিতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনাব সরোয়ার আলমগীর এর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় এ আসনের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

অপরদিকে চট্টগ্রাম-৪ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২ ৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশ নিতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় এ আসনের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm