নির্বাচন পর্যন্ত সীমিত হলো নগদ লেনদন ও মোবাইল ব্যাংকিং

দরজায় কড়া নাড়ছে সংসদ নির্বাচন। এ অবস্থায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ লেনদেনেও ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ নির্দেশনা।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, রোববার থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। অর্থাৎ প্রতিবার ১ হাজার টাকা করে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো কিংবা উত্তোলন করা যাবে।

এদিকে অভ্যন্তরীণ আরেকটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহক প্রতি দৈনিক নগদ লেনদেন হবে সর্বোচ্চ এক লাখ টাকা।

নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ, বলছে কেন্দ্রীয় ব্যাংক।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm