আরও বাড়বে সোনার দাম

সোনা এখন সত্যি সত্যিই সোনার হরিণ। শুধু ২০২৫ সালেই বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৬৪ শতাংশ! আর ২০২৬ শুরু হতে না হতেই সোনার দাম বেড়েছে ১৭ শতাংশেরও বেশি! বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়বে— বলছেন বিশ্লেষকেরা।

বিশ্ববাজারে সোনার দামের ইতিহাসে আজ (২৬ জানুয়ারি) প্রথমবারের মতো আউন্সপ্রতি পাঁচ হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, সোনার দামের এই ঊর্ধ্বগতি সহসাই থামবে না। বরং চলতি বছর তা চলে যেতে পারে ছয় হাজার ডলারের কাছাকাছি।

কেন এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম? এর উত্তরও দিয়েছেন বিশ্লেষকেরা— বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজের কারণেই সোনার দামের এই ঊর্ধ্বগতি।

সোমবার স্পট মার্কেটে সোনার দাম ৫ হাজার ৯২ দশমিক ৭০ ডলার পর্যন্ত উঠে যায়। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ১৭ শতাংশের বেশি। আর ২০২৫ সালে সোনার দাম বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ।

লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস বলেছে, ২০২৬ সালের ডিসেম্বরে সোনার দাম ৫ হাজার ৪০০ ডলারে উঠতে পারে। এর আগে তাদের পূর্বাভাস ছিল ৪ হাজার ৯০০ ডলার।

এদিকে স্বাধীন বিশ্লেষক রস নরম্যান মনে করেন, চলতি বছর সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দামের ক্ষেত্রে তাঁর পূর্বাভাস ৫ হাজার ৩৭৫ ডলার।

অপরদিকে মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। একইসঙ্গে শেয়ারবাজার অতিমূল্যায়িত— এমন উদ্বেগ থেকেও বিনিয়োগকারীরা সোনার দিকে ধাবিত হচ্ছেন। পাঁচ হাজার ডলারের মাইলফলক পার হওয়ার পর সোনার দাম যে আরও বাড়বে, তা প্রত্যাশিত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm