রাউজানে বদলে গেল বিএনপির প্রার্থী, আনন্দে নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজানে বদলে গেছে বিএনপির প্রার্থী। চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসন থেকে প্রথমে কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোয়নয়ন দিয়েছিল বিএনপি। তবে এবার প্রার্থী পরিবর্তন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি গোলাম আকবর খোন্দকারকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে আজ (২৮ ডিসেম্বর) বিকেলে প্রার্থী বদলের খবরে রাউজানে আনন্দে মেতে উঠে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

গোলাম আকবর খোন্দকার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে জড়িত ছিলেন। স্বৈরচারবিরোধী আন্দোলন, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে জুলুম-নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েও তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তিনি জেলেও গিয়েছিলেন।

গোলাম আকবর খোন্দকার ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ওমানের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm