এসিআই গ্রুপের কাভার্ড ভ্যানে যুবক লাশ

রাঙামাটির কাউখালীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশা চালক হাসান মিয়া (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন গিয়াস উদ্দিন নামে অটোরিকশা এক যাত্রী।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় চট্টগ্রাম-রাঙমাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক হাসান মিয়া বরিশাল জেলার লালমোহন এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। আহত গিয়াস উদ্দিন কাক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার আবদুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের ওষুধবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ১৪-১৩৭০) দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার (চট্টগ্রাম-থ ১২-৮৩৬৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশা চালক হাসান ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত গিয়াস বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। তবে কাভার্ডভ্যানের চালক চট্টগ্রামের বোয়ালখালীর শিব বড়ুয়া দুর্ঘটনার পর পালিয়ে যান।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm