বাঁশখালীতে হঠাৎ অটোরিকশার ধাক্কায় নারী নিহত
বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিপ্রা দাশ (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলা সদরের দক্ষিণ জলদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপ্রা দাশ দক্ষিণ জলদি মহাজনপাড়ার মৃত আশীষ দাশের স্ত্রী।
বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান জানান, সকালে দ্রুতগতির একটি অটোরিকশা পথচারী শিপ্রা দাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওইসময় শিপ্রা দাশ রাস্তায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে বাঁশখালী থানার এসআই বিভাস সাহা আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত শিপ্রা দাশের পরিবারের লোকজন দূর্ঘটনার ব্যাপারে অনাপত্তি দিয়ে থানা থেকে লাশ নিয়ে গেছে। পারিবারিকভাবে সৎকারও করে ফেলেছে।
ইউবি/আলোকিত চট্টগ্রাম
