সনাতনীদের বৈদিক গীতা পরিষদের শারদীয় উপহার

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সমাজের মাঝে রোববার (২৮ সেপ্টেম্বর) শারদীয় উপহার বিতরণ করেছে বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্যর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও সম্মেলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র ড. কুশল বরণ চক্রবর্তী, শ্রীশ্রী ভোলানন্দ গিরি সেবাশ্রম সভাপতি শ্রীমৎ উমেষানন্দ গিরি মহারাজ, শ্রীশ্রী শ্মশান কালী মাতৃ সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ স্বামী পরিতাষনন্দ গিরি মহারাজ, চক্রশালা পটিয়া শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রননাথ ব্রহ্মচারী, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভাপতি সুব্রত দাশ আকাশ, সাধারণ সম্পাদক টিটু শীল ও সাংগঠনিক সম্পাদক অমিত পারিয়াল এবং বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার সেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উত্তম কুমার চৌধুরী, সহসভাপতি রিটন মহাজন, সহসভাপতি সুমন কান্তি দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিজয় ধর, সহযুগ্ম সাধারণ সম্পাদক রনি পালিত, সহযুগ্ম সাধারণ সম্পাদক সুমন আচার্য্য, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার কার্যকরী সদস্য শুভংকর চক্রবর্তী, রকি ধর, বিশাল দেবনাথ এবং বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহআপ্যায়ন সম্পাদক বিজয় নাথ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm