মুম্বাইয়ের এসএল রাহেজা হাসপাতালের সঙ্গে সিএমটিএফের মতবিনিময়

ভারতের মুম্বাইয়ের এসএল রাহেজা হাসপাতালের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)।

বুধবার (১০ সেপ্টেম্বর) নগরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে এসএল রাহেজা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস অফিসার শাহবাজ আনসারি।

সিএমটিএফের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিম রাজুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক প্রবীর বড়ুয়া।

সদস্য সচিব দাঊদ আরমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, সাইমুন ইফতেখার, মোহাম্মদ ইমরান, নিলয় বসাক, রেশমা সুলতানা, নুরুল আনোয়ার জীবন, গোলাম মোস্তফা, মোহাম্মদ ইমরুল হুদা, আতিক চৌধুরী, ওমর শরীফ, মোহাম্মদ ইউসুফ ও ঈমাম।

সভায় শাহবাজ আনসারি এসএল রাহেজা হাসপাতালের আধুনিক চিকিৎসা, উন্নত সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক মানের সেবা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে যারা উন্নত চিকিৎসার জন্য এসএল রাহেজা হাসপাতালে যাবেন তাদের সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করা হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm