স্বাস্থ্য বিষয়ক তথ্যসেবা প্রদানকারীদের প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের মতবিনিময় সভা মঙ্গলবার (১৯ আগস্ট) নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের শীর্ষ মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, হাসপাতালের কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশনের (বিএমটিএ) সোশ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ও গ্লোবাল হেলথ কেয়ারের প্রধান নির্বাহী আব্দুল আলিম রাজু। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমটিএর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ও মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমেদ তামীম, সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া, বিএমটিএর চট্টগ্রাম জোন কো-অর্ডিনেটর ও কিউর ওয়েজ ট্রিপের প্রধান নির্বাহী বোরহান উদ্দিন, বিএমটিএর প্রেস সেক্রেটারি ও প্রাইম মিডিয়াকেয়ার পরিচালক দাউদ আরমান, ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার জিয়াউল হক, বি ফ্রেশ-প্রতিনিধি নিলয় বসাক এবং মেডিকেল ট্যুরিজম উদ্যোক্তা সাইফুল আজম শাকিল, ইফতেখার ও জুবাইর মঞ্জুর আনান।
সভায় বক্তারা দেশে ও বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে রোগীদের ভালো সেবা দেওয়া এবং তাদের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোকিত চট্টগ্রাম


