ছাত্রলীগ নেতা ছেলেকে নিয়ে নগরে লুকিয়ে ছিলেন লামার আওয়ামী লীগ নেতা

বান্দরবানের লামা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছে আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন (৫২) এবং তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখা সভাপতি হাসান নিহাল (৩০)।

শনিবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আজিজনগর ক্যাম্প ইনচার্জ এসআই আহেমদ মোরশেদের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত জসিম উদ্দিন ও হাসান নিহালকে আটক করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন চেয়ারম্যান থাকা অবস্থায়  একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তাঁর ছেলে আধিপত্য বিস্তার করে নারী নির্যাতন, বিভিন্ন মানুষকে মারধর ও ভয় দেখিয়ে স্থানীয়দের আতঙ্কিত করে রেখেছিলেন।

ইএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm