‘প্রাণঘাতী’ হৃদরোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার, পার্কভিউ হসপিটালের উদ্যোগে

‘প্রাণঘাতী’ হৃদরোগ নিয়ে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে হয়েছে বৈজ্ঞানিক সেমিনার। হৃদরোগ চিকিৎসায় বিশ্বমানের ক্যাথল্যাব ও পিসিআর ল্যাব টেস্ট সেবার গুরুত্ব তুলে ধরতে মঙ্গলবার (১২ আগস্ট) এ আয়োজন করা হয়।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. আহমেদ রহিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার মজুমদার।

প্রধান বক্তা ডা. জাহাঙ্গীর সেলিম পার্কভিউ হসপিটালের ক্যাথল্যাবের অত্যাধুনিক প্রযুক্তি ও হৃদরোগ চিকিৎসার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা শুভেচ্ছা স্মারক হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের খালি আঙিনায় বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ্ ও সার্জন ডা. আব্দুর রহিম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm