নাচে-গানে সরস্বতী সংগীতালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো দেবী সরস্বতী সংগীতালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক মতিলাল দেওয়ানজী। সংগঠনের পরিচালক সুজন দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আশীষ কুমার বণিক।

বক্তব্যে একাডেমির পরিচয় তুলে ধরেন শিক্ষার্থী পূর্ণা দত্ত। অনুষ্ঠানে সব শিক্ষক ও যন্ত্রশিল্পীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের দেওয়া হয় সনদপত্র।

সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেয় সংগঠনের শিক্ষার্থীরা। পরে একক সংগীত, দলীয় সংগীত, দ্বৈত সংগীত ও দলীয় নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রমিতা ভৌমিক, নন্দিনী বিশ্বাস ও সতীশ দাশ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm