রাঙামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের পরিচিতি সভা

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলার নবগঠিত কমিটির পরিচিত সভা ও আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিলন শর্মা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দন মহাজন।

বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটির আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি নন্দিতা দাস, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি আশীষ দাশ ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন।

সভায় আসন্ন জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাঙামাটির ১০ উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm