চট্টগ্রাম নগরে বাড়ছে করোনা, আর উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী। এখন পর্যন্ত ২০৬ জন করোনা রোগীর মধ্যে ১৮৪ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। আর ৬২৯ ডেঙ্গু আক্রান্তের ৩৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তে ডেঙ্গু এগিয়ে থাকলেও মৃত্যু বেশি করোনায়। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের, ডেঙ্গুতে ৩ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ৭১ নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। অথচ আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য শনাক্ত। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ জনের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গুতে পিছু ছাড়ছে না দুঃসংবাদ
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের করোনা প্রতিবেদনের তথ্য অনুসারে, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২০৬ জন। এদের মধ্যে নগরে আক্রান্ত ১৮৪ জন, উপজেলায় ২২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১০৫ জন, নারী ১০০ জন ও শিশু ১ জন। এছাড়া করোনায় মারা ৮ জনের মধ্যে ৩ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়াদের ৪ জন পুরুষ, ৪ জন নারী।
ডেঙ্গু প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬২৯ জন। আক্রান্তদের মধ্যে ২৮৯ জন নগরের এবং ৩৫০ জন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৩৪৯ জন পুরুষ, ১৭৭ জন নারী ও ১০৩ জন শিশু। চলতি জুলাইয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, ১৮৪ জন।
এর আগে গত জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪, নারী ৯৬ এবং শিশু ৫৫ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম
