‘বিএনপি ছাড়া কোনো সরকার সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেনি’

বিএনপি ছাড়া কোনো সরকার সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টায় উপজেলার টানেল মোড়ে দেশ ও বিএনপিবিরোধী চক্রান্ত ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার জামাল নিজাম বলেন, দেশের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যতদিন দেশ পরিচালনা হয়েছে, ততদিন দেশ সুন্দর ও সুশৃঙ্খল ছিল। মানুষ সুন্দর করে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছে।

আরও পড়ুন : কঠোর হচ্ছে বিএনপি

বিএনপি স্বাধীনতা ঘোষণাকারী দল উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আর এই বিএনপির প্রতিষ্ঠতা তিনি। স্বৈরাচারের দোসররা যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পেরে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে যারা স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে ছিল, বর্তমানে আবার দেশকে অস্থিতিশীল করতে চায় তারা। আমরা তাদের প্রতিহত করব। তারা বারবার চক্রান্ত করে বিএনপিকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল আলম চৌধুরী জাকারিয়া, হুমায়ুন কবির চৌধুরী আনসার, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, ইউনুছ চৌধুরী, আব্দুল জলিল ও আবুল কাসেম মেম্বার।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm