মিরসরাইয়ে মাদক—ইভ টিজিং—কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন

মিরসরাইয়ে মাদক, ইভ টিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে শুরু হয়েছে সামাজিক আন্দোলন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে বিভিন্ন প্লেকার্ড হাতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন। যেগুলোতে লেখা ছিল—  মাদক, ইভ টিজিং, গ্যাংয়ের বিরুদ্ধে একসাথে রুখে দাড়ায়; স্কুলের আঙ্গিনায় অহেতুক আড্ডা এডিয়ে চলি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করি; সন্তান কোথায় কার সাথে খোঁজ রাখুন দিনরাত; স্কুলে যাতায়াত পথে ইভ টিজিংয়ের শিকার হলে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন অথবা ৯৯৯ সহযোগিতা নেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সালাহ উদ্দিন সেলিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল তারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুর উদ্দিন সেলিম, ওলামা দল সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী, মিঠানালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহসাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, মিঠানালা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাসুম এফ রহমান, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নুর খান, ছাত্রদল নেতা ইউনুচ, ফরহাদ হোসেন, তপু, সাঈদ, জাহেদ, জাবেদ, নোহেল ও সামির।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm