কঠোর হচ্ছে বিএনপি

কঠোর হচ্ছে বিএনপি। জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে চলবে শুদ্ধি অভিযান।

বিএনপি নেতাকর্মীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ক্রমশ বাড়ছে কি না–– গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ জানান, দলের জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে একটি ‘শুদ্ধি অভিযান’ চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন।

এদিকে রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ চলছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সরকার।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

অপরদিকে নিহত ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে আজ (১২ জুলাই) সংবাদ সম্মেলন করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল। সংবাদ সম্মেলন জানানো হয়, এ ঘটনায় পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এমন তিন জনকে আসামির তালিকায় রাখা হয়নি।

এদিকে এ ঘটনার পর বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চলছে, বিক্ষোভ মিছিল হয়েছে। আবার বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস ও মিছিলের স্লোগানে বিএনপির ভেতর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মিটফোর্ডের ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ শিক্ষার্থীদের’ নাম ব্যবহার করে যেসব মিছিল হয়েছে সেখান থেকে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে পরিকল্পিত ও নোংরা রাজনীতির চর্চা বলে তারা মনে করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm