চট্টগ্রামে প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫ জন। সবমিলিয়ে আক্রান্ত ১৬৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।
বুধবার (২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৫ জন। এদের মধ্যে ১৪ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন : চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১১টি হাসপাতাল ও ল্যাবে ১৬১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৫ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। চলতি মাসে আক্রান্ত ১৬০ জনের মধ্যে পুরুষ ৮৪ জন, নারী ৮০ জন ও ১ জন শিশু। করোনায় মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৪ জন নারী।
আরবি/আলোকিত চট্টগ্রাম


