চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা রোগী। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৫ জন। সবমিলিয়ে আক্রান্ত ১৬০ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১০ জন। আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনা রোগী বাড়ছেই
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ১২০ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। শেভরন ডায়াগনস্টিক সাতজন, মা ও শিশু জেনারেল হাসপাতালে একজন, এপিকে একজন ও মেট্রোপলিটন হাসপাতালে ছয়জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৪ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। চলতি মাসে ১৬০ জনের শরীরে করোনা শনাক্তের মধ্যে ১৫ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৭৮ ও পুরুষ ৮১ জন । করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যুর মধ্যে ৪ জন নারী।
সর্বশেষ গত ২৭ জুন নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে গত ২৩ জুন ২ জন, ২২ জুন ২ জন, ২০ জুন ১ জন এবং ১৬ জুন করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়। তারা হলেন— নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০), নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১) এবং মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫)।
আরবি/আলোকিত চট্টগ্রাম


