বায়েজিদে ব্লাড টু ব্লাড মেডিকেল কমিউনিটির ফ্রি চিকিৎসাসেবা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিসাসেবা  দিয়েছে  ব্লাড টু ব্লাড মেডিকেল কমিউনিটি।

সোমবার (৩০ জুন) দিনব্যাপী চিকিৎসাসেবায় শতাধিক মানুষ সেবা নেন। সেবার মধ্যে ছিল ব্লাড গ্রুপিং, রক্তচাপ পরিমাপ ও বিনামূল্যে ওষুধ বিতরণ।

এতে চিকিৎসা সেবা দেন ডা. তাহমিনা ইসলাম, ডা. মো. ওয়াহেদ আসিফ, ডা. ইবনে সিনা ও ডা. তারেকুল ইসলাম জনি।

আরও পড়ুন : চট্টগ্রামে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০০ লোক

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা বিপ্লব পার্থ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড টু ব্লাড মেডিকেল কমিউনিটির সভাপতি জামিউল শাহ, সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম সাকিব, নির্বাহী সদস্য তাহতাহা আজমী, কোষাধ্যক্ষ কথা, চট্টগ্ৰাম মেডিকেল কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর তওসীফ মাহমুদ, মা ও শিশু হাসপাতালের ক্যাম্পাস অ্যাম্বাসেডর জাহিদুল ইসলাম জিসান, মেরিন সিটি মেডিকেল কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর  সওদা ইসলাম ফাইরোজ, সাউদার্ন মেডিকেল কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর কারীব আইমান ও মডারেটর হিমেল বড়ুয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm