চট্টগ্রামে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০০ লোক

চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হতদরিদ্র দুশতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।

শনিবার (২৭ জুন) সকাল ৯টায় স্থানীয় সিরাজ কুটিরে জামায়াতে ইসলামী সদরঘাট থানা ও পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের উদ্যোগে এ আয়োজন করেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর।

আরও পড়ুন : ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, চট্টগ্রামে টার্গেট সোয়া ৮ লাখ শিশু

ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম ১১ নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী মু. শফিউল আলম।

ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার আমীর মু. আবদুল গফুর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. ফজলে এলাহী, মু. শাহীন, মনিরুল ইসলাম, ডা. আবু বকর, ইব্রাহীম বিন শওকত, আবু মুসা, শহিদুল্লা ও মু. মহসিন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm