অটোরিকশা থেকে লাফ দিয়ে বাঁচল তরুণী, ধরা খেল সেই ২ জন

আনোয়ারায় চাকরির পরীক্ষা দিতে আসা এক তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ফোরকান (৩২) ও তার সঙ্গে থাকা মো. হানিফ (৩৫)।

আরও পড়ুন : কক্সবাজার সমুদ্রসৈকতে ৩ তরুণীর সঙ্গে কী করেছিল ৫ যুবক

জানা যায়, গত বুধবার সকালে আনোয়ারার কেইপিজেড থেকে বের হয়ে চৌমুহনী আসার সময় ভিন্ন পথে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন অটোরিকশা চালক ফোরকান ও হানিফ। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে আত্মরক্ষা করেন ওই তরুণী। পরে থানায় গিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। অভিযোগের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের পর অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আজ (১৯ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm