কক্সবাজারের রামুর ঈদগড়ের কলিম উল্লাহ প্রকাশ ডাকাত কইল্যা ধরা পড়েছে।
রোববার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রামু থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশি এলজি উদ্ধার করা হয়।
আরও পড়ুন : পুলিশের জালে ডাকাত লালাইয়া
গ্রেপ্তার ডাকাত কলিম উল্লাহ ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় নুরুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, কইল্যা ডাকাত বহু অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, চুরি, অপহরণ, মারামারি, নারী নির্যাতনসহ ১৫টির বেশি মামলা রয়েছে।
বিডি/আরবি
