কক্সবাজার সমুদ্রসৈকতে ৩ তরুণীর সঙ্গে কী করেছিল ৫ যুবক

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারী পর্যটককে উত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আরফ (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. জনি মিয়া (১৭), একই উপজেলার তালদশী এলাকার মো. জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮) ও দক্ষিণ খামা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) এবং হাটহাজারী উপজেলার মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ (২৫)।

আরও পড়ুন : কক্সবাজারে ২০ গ্রামের মানুষের দুর্ভোগের শেষ কবে

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা তিন তরুণী মিলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকার বালিয়াড়িতে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তাদেরকে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করছিল আটকরা। একপর্যায়ে তাদের মধ্যে ২/৩ জন গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তরুণীরা চিৎকার শুরু করে। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন ৫ যুবককে ধরে ফেলেন। পরে তাদের সৈকতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তুলে দেন।

এডিআইজি আরও বলেন, আটক যুবকদের বিরুদ্ধে ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত এজাহার দিয়েছেন। পুলিশ আইনগত ব্যবস্থা নিতে এজাহারসহ আটক যুবকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm