চারদিকে বিভাজনের মাত্রা বাড়ছে : অধ্যাপক জাফর

ফোর্ব নেটওয়ার্ক চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে শিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে এতে অতিথি বক্তা ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।

আরও পড়ুন : বন্দর রক্ষায় চট্টগ্রামবাসী প্রস্তুত : বিপ্লব পার্থ 

দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা ড. এসএম বেলাল নূর আজীজী, শুভ্র দেব কর, এম্ব্রোজ গোমেজ, এসএম শাহেদ উল্লাহ, জান্নাতুল ফেরদৌস, নোমান উল্লাহ বাহার, আবু হানিফ নোমান, সাহাব উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার জাতীয় ফোরামের কো-অর্ডিনেটর সাদিব বিন ইউসুফ, চট্টগ্রাম আঞ্চলিক ফোরামের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও ইউনিভার্সিটি জেলা ফোরামের কো-অর্ডিনেটর নওরিন তাসনিম খান মাইশা ও আরমান সাকিব।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, চারদিকে বিভাজনের মাত্রা বাড়ছে। আলোকিত সমাজের জন্য প্রতিহিংসা-স্বার্থপরতা থেকে বের হয়ে আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে এবং অন্যকে সম্পৃক্ত করতে পারলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব। বিশেষত আমাদের পরমতসহিষ্ণুতা অর্জন করা বেশি জরুরি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm