বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের অভিভাবক সমাবেশ, শিক্ষাসামগ্রী বিতরণ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ আয়োজন করা হয়।
বাগীশিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের জেলা খাদ্য নিয়ন্ত্রক (নারায়ণগঞ্জ) চন্দ্রশেখর মল্লিক।
আরও পড়ুন : পতেঙ্গায় গীতা পরীক্ষায় বিভিন্ন মন্দির কমিটির ৩২০ শিক্ষার্থী
বিশেষ অতিথি ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সহসভাপতি চন্দন দাশ, লায়ন ক্লাব অব চট্টগ্রাম মহানগরের সেক্রেটাররি লায়ন শিমুল নন্দী, সমাজসেবক সুকুমার কান্তি চৌধুরী, গীতা প্রশিক্ষক নন্দিনী বিশ্বাস, সমাজকর্মী বাবলু চৌধুরী ও সংগঠক কমল চক্রবর্তী।
প্রধান অতিথি বলেন, শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশের নিয়ামক। শিশু-কিশোরদের পরিচর্যা বা আদর্শ নাগরিক হিসেবে গড়তে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গীতা প্রশিক্ষক শর্মী দে, কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, মৃত্তিকা দেওয়ানজী, বিউটি রায় ও সুইটি দত্ত।
আলোকিত চট্টগ্রাম


