লাফ দিয়ে বেঁচে গেল চালক, খালে পড়ল ২ যাত্রী

চট্টগ্রাম নগরের চকবাজার কাপাসগোলা এলাকার হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে খালে পড়ার ঘটনার চারদিন পর ফের দুর্ঘটনা। এবার হালিশহর থানার সামনে যাত্রী নিয়ে খালে পড়ে গেছে ব্যাটারিচালিত রিকশা। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হালিশহর থানার সামনের খালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাফ দিয়ে চালক বাঁচলেও খালে পড়ে যান রিকশায় থাকা দুই যাত্রী। পরে স্থানীয়রা এগিয়ে তাদের খাল থেকে উদ্ধার করেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : পুতুল ভেবে কাছে গিয়ে দেখল শিশু, ১৪ ঘণ্টার প্রতীক্ষার সমাপ্তি

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামির হোসেন জিয়া। তিনি বলেন, দ্রুত গতির থাকায় ব্যাটারি রিকশাচালক নিয়ন্ত্রণে হারিয়ে খালে পড়ে যায়। চালক গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পেলেও যাত্রীরা রিকশাসহ খালে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। যাত্রীদের পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাত ৮টার দিকে নগরের চকবাজার কাপাসগোলা এলাকার হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে পড়ে যায়। এ ঘটনায় ছয় মাসের শিশু সেহরিশ খালের পানিতে তলিয়ে যায়। ১৪ ঘণ্টা পর ওই শিশুর লাশ উদ্ধার করা হয় চাক্তাই খাল থেকে। ওই রিকশায় ছিলেন সেহরিশ, তার মা ও দাদি। মা ও দাদিকে উদ্ধার করে স্থানীয়রা। তবে এসময় পালিয়ে যায় রিকশাচালক।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm