এলএস বাইকার্সের যাত্রা শুরু

লোহাগাড়া-সাতকানিয়ার বাইকারদের নিয়ে যাত্রা শুরু করল এলএস বাইকার্স।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে লোহাগাড়া উপজেলার শাহপীর মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

আরও পড়ুন : কেইপিজেডে যাত্রা শুরু করল শত শয্যার হাসপাতাল

ওসি আরিফুর রহমান বলেন, এলএস বাইকার্সের উদ্যোগকে স্বাগত জানাই। তবে সবার আগে নিজেদের সড়ক আইন মেনে জনস্বার্থে কাজ করতে হবে। সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে গ্রুপে যেন বেআইনি বা কোনো চুরির গাড়ি আছে এমন কেউ সদস্য হতে না পারে। পরিবেশ ও সড়কের আইন মেনে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে সবসময় আমাদের সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, শেখ মো. ওমর, এরশাদ হোসাইন, বেলাল উদ্দীন, ফাহাদ চৌধুরী, শেখ মো. সান, মিজানুর রহমান, মিজানুর রহমান নয়ন, আবু ছিদ্দিক, এমএম হোসাইন, মো. আসিফ ও মো. পারভেজ।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm